December 11, 2025, 3:00 am
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টাকা দিয়ে “খান” এজেন্টও থাকতে দিবিনা,বেগ্গুন যাই নৌকাত ভোট দিস

Reporter Name


নূর মোহাম্মদঃ

আচরণবিধি লঙ্ঘন করে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী মো. আনোয়ার হোসেন খান নিজেই টাকা বিতরণ করছেন- এক মিনিট ১৮ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে মিনিটে ” লাখোকন্ঠকে” মোবাইলফোনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার সুরাইয়া জাহান জানান,  টাকা বিতরণের একটি ভিডিও তাঁর দৃষ্টিতে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ইলেক্টোরাল কমিটির কাছে পাঠাতে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের (৩নং ওয়ার্ডে) নির্বাচনী গণসংযোগে যান নৌকার প্রার্থী মো. আনোয়ার হোসেন খান। তখন তিনি উপস্থিত জনতার (ভোটার) সামনে পকেট থেকে টাকা বের করে বলেন, ‘তোরা কিছু খাইছ।’ তখন পাশ থেকে একজন বলেন, টাকাটা কাওসারের কাছে দেন। তখন তিনি পকেট থেকে টাকা বের করে গুণে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে টাকা দেন এবং বলেন, ‘তোরা বেগ্গুন যাই নৌকার মধ্যে ভোট দিস



Our Like Page
Developed by: BD IT HOST