June 17, 2026, 8:03 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা্ নিবেদনকরেন এলজিইডির সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশ লী

Reporter Name

মোঃ তপু শেখ”গোপালগঞ্জ প্রতিনিধি:

০৭/০৪/২০২৪ খ্রি : তারিখে (রবিবার) জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন এলজিইডির সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) শেখ মোহাম্মাদ নূরুল ইসলাম।

শেখ মোহাঃ নূরুল ইসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাঃ বাবর আলীর দ্বিতীয় সন্তান। তিনি দীর্ঘ ৪ বছরের অধিক সময় টুঙ্গীপাড়া ও কোটালীপাড়ায় উপজেলা প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত বঙ্গবন্ধুর মাজার ও আশেপাশের এলাকা এলসিএস কর্মী দিয়ে পরিষ্কার রাখার কাজ করেছেন। এছাড়া সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ এর সাথে বর্তমানের মাজার সংলগ্ন পরিদর্শন ভবনের ড্রইং ও সুপারভিশন করার সাথে সংযুক্ত ছিলেন। টুঙ্গীপাড়া-কোটালীপাড়া সংযুক্ত বর্তমান রাস্তাটির মাটির কাজ ও শৈলদাহ নদীর উপর ১৫০ মিটার ব্রিজ নির্মাণ গোপালগঞ্জ জেলায় কর্মকালীন সময় তার উল্লেখযোগ্য কাজ।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুদান (ম্যাচিং ফান্ড) দ্বারা ১২ টি স্বল্পব্যয়ে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া বেসরকারি রেজিস্টার্ড বহু প্রাথমিক বিদ্যালয় নির্মাণে ভূমিকা রেখেছেন তিনি। তিনি গোপালগঞ্জ বাসির কাছে দোয়া কামনা করেছেন।

শ্রদ্ধা নিবেদনের সময় তার সাথে উপস্থিত ছিলেন, গো পালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আ লী খান, টুঙ্গিপাড়া পৌর চেয়ারম্যান শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইলিয়াস হোসেন চেয়ারম্যান পাটগাতি ইউনিয়ন চেয়ারম্যান শেখ শুকুর।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ মাহামুদ হাসান সিনিয়র সহকারী প্রকৌশলী এলজিইডি গোপালগঞ্জ, মোঃ ফয়সাল আহম্মেদ উপজেলা প্রকৌশলী টুঙ্গিপাড়া, সজল দত্ত উপজেলা প্রকৌশলী কাশিয়ানী, নুরুজ্জামান সহকারী প্রকৌশলী এলজিইডি গোপালগঞ্জ, লাচো তালুকদার কৃষি ফ্যাসিলেটেটর এলজিইডি গোপালগঞ্জ, বিশ্বজিৎ কুমার শর্মা উপজেলা উপসহকারী প্রকৌশলী গোপালগঞ্জ, সাবেক চেয়ার ম্যান পাথালিয়া সফিকুল ইসলাম মকিম সহ আরো অনেকে।



Our Like Page
Developed by: BD IT HOST