July 31, 2026, 8:33 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টুঙ্গিপাড়ায় ট্রাকের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বাড়িতে ঘুমিয়ে থাকা ১ জনের মৃত্যু

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

গতকাল রাত আনুমানিক ৩টার সময় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার সিংগীপাড়া গ্রামের ঋষী বাড়ির উপর একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পড়লে,এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত হয় সতিস ঋষী এর ছেলে বিপ্লব ঋষী(৪৫)। জানা যায় গতকাল রাত আনুমানিক ৩টার সময় যশোর থেকে আশা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বিপ্লব ঋষীর বাড়ির উপর পড়লে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। বাড়িতে তার মা বৌ ও ২টি সন্তান ছিল মৃতের টিনের ঘরটি সম্পূর্ন দুমড়ে মুচড়ে গেলেও তাদের কোন ক্ষতি হয় নাই।

সরেজমিনে গেলে দেখা যায়, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রধান সড়ক ঘেষে এই ঋষী বাড়ী অবস্থিত। এখানে ৬/৭ টি ঋষী পরিবার বসবাস করে। রাস্তা দিয়ে চলার সময় কোন গাড়ী একটু স্লিপ বা নিয়ন্তন হারালে এখানে বড় রকমের দূর্ঘটনা ঘটতে পারে। রাস্তার সাথে লাগানো এই সকল ঋষী পরিবারের ঘরগুলী দ্রুত অপসারন করা সহ এই সকল ঋষী পরিবারদের নিরাপদ আবাসনের ব্যাবস্থা গ্রহন করা সরকারের একান্ত প্রয়োজন।এ ব্যপারে গোপালগঞ্জ এর সুযোগ্য জেলা প্রশাসশকের দৃষ্টি আকর্ষন করছি সেই সাথে টুঙ্গিপাড়া উপজেলার সকল কর্মকর্তার নজরদারী একান্ত প্রয়োজন বলে মনে করছে এলাকাবাসী।



Our Like Page
Developed by: BD IT HOST