February 10, 2026, 4:46 pm
শিরোনামঃ
ময়মনসিংহে হিন্দু ব্যবসাযীকে নিজ দোকানে কুপিয়ে হত্যা ও নগদ টাকা সহ মালামাল লুট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টুঙ্গিপাড়ায় পুলিশ-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ৮, পুলিশের গাড়ি ভাঙচুর

Reporter Name

মোঃ তপু শেখ”গোপালগঞ্জ প্রতিনিধিঃ

টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন,।সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

টুঙ্গিপাড়া উপজেলার খান সাবেশ শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচী চলাকালে সাফায়েত নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মী কে পুলিশ গ্রেপ্তার করে। সাফায়েতকে ছাড়িয়ে নিতে তাকে ঘিরে ধরে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এর পর পরই পুলিশের সঙ্গে নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে,বিক্ষিপ্ত আওয়ামী লীগ নেতা কর্মীরা লাঠি ও ইট-পাটকেল ব্যবহার করে।

আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে ওসি খোরশেদ আলম ওসি অপারেশন আরঙ্গজেব, এএসআই আলাউদ্দিন এএসআই হাফিজ এএসআই খালেক পুলিশ সদস্য আমিনুল পুলিশ সদস্য মাসুদ পুলিশ সদস্য শাহীন”

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. খোরশে দ আলম জানান,”আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা লিফলেট বিতরণ করছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাফায়েত নামে এক কর্মীকে গ্রেপ্তার করে। এরপর তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “ঘটনার খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে এক পুলিশ সদস্যকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST