May 15, 2026, 7:56 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার ক্ষতি, শিপুল মোল্লার সহায়তা কামনা

Reporter Name

মোঃ তপু শেখ”গোপালগঞ্জ প্রতিনিধিঃ

টুঙ্গিপাড়া, ৭ ফেব্রুয়ারি ২০২৫: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি উত্তরপাড়া ২ নম্বর ওয়ার্ডের বিপুল মোল্লার বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে শিপুল মোল্লা জানান, ৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ৬টায় হঠাৎ করে তিনি তার ঘরে আগুনের তীব্রতা দেখতে পান। তিনি বলেন, “আমি কোনোভাবে জীবন নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসি। ঘরে থাকা দলিল,, চাল, ধানসহ সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।”

শিপুল মোল্লা আরও জানান, তিনি একজন দিনমজুর কৃষক, আর্থিকভাবে সংকটাপন্ন। সকালে তার পরিবারের সদস্যরা খাবারের ব্যবস্থাও করতে পারেন নি এবং ছেলেমেয়েদের নিয়ে বর্তমানে রাস্তায় রাত কাটাচ্ছেন। তিনি বলেন, “আমার কোনো ঘর নেই, খাবারের জন্য কোনো চাল নেই। আমি সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা কামনা করছি। এছাড়া, যদি কোনো বিত্তবান ব্যক্তি সাহায্য করেন, তাহলে আমি ও আমার পরিবারের সদস্যরা আবার নতুন করে জীবন শুরু করতে পারব।”

এ ঘটনার পর টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনগণ এবং প্রতিবেশীরা তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। এখন অপেক্ষা করা হচ্ছে স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের সহায়তার জন্য, যাতে বিপুল মোল্লা এবং তার পরিবার নতুন করে জীবন শুরু করতে পারে।



Our Like Page
Developed by: BD IT HOST