November 23, 2026, 8:02 pm
শিরোনামঃ
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক যুবদল নেতা আব্দুল খালেকের অগ্নিদগ্ধ হওয়ায় ঘর নির্মাণে জেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ প্রদান টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ কে এই সুইডেন আসলাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

Reporter Name

প্রথম বাংলা – আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

এ সময় প্রধান বিচারপতি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধনের মধ্যদিয়ে নতুন যুগের সূচনা হলো।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই ভূ-খণ্ডের বিচার বিভাগীয় ইতিহাসে ঐতিহাসিক এই স্থাপনাটি ‘ঢাকা হাইকোর্ট’ বা ‘পুরাতন হাইকোর্ট ভবন’ হিসেবে যে মহান ঐতিহ্য ধারণ করে আছে, ২০২৪ এর জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন, যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচারের শ্বাশ্বত নীতিসমূহের অনুসরণের মাধ্যমে তা নতুন মাত্রায় পূর্ণতা পাবে।

ট্রাইব্যুনালের প্রতি প্রত্যাশা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, একজন সাধারণ নাগরিক গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি যে প্রত্যাশা রাখেন, প্রধান বিচারপতিও ঠিক অনুরূপ প্রত্যাশা রাখেন।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, ট্রাইব্যুনালের সদস্য বিচারপতিরা, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST