October 17, 2026, 8:55 am
শিরোনামঃ
গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিআরইউ সদস্য সন্তানদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম-২০২৪ শুরু

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজন ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সহযোগিতায় আজ থেকে শুরু হয়েছে ডিআরইউ সদস্য সন্তানদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম-২০২৪।

রাজধানীর শহীদ আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন।

এ সময় এম বি সাইফ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতিবছর বিশ্বজুড়ে ২৩৬ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও ঢাকা শহরের ছেলে-মেয়েরা অনেকেই সাঁতার জানেন না। যার দরুণ গ্রামের বাড়ি কিংবা কোথাও বেড়াতে গিয়ে পানিতে নামলে ডুবে মারা যাওয়ার মতো ঘটনা ঘটে। তাই আমাদের সকলকেই সাঁতার জানাটা জরুরী।

ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ বলেন-ইউনিসেফের হিসেব অনুযায়ী, প্রতি বছর বাংলাদেশে গড়ে ১৭ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। এ মৃত্যুর সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। আর পাঁচ বছর বয়সী শিশুদের মোট মৃত্যুর ৭ দশমিক ৪ শতাংশ হয় পানিতে ডুবে। তাই অভিভাবকদের উচিত সন্তানদের সাঁতার শেখানো। সাঁতার প্রশিক্ষণে বাংলাদেশ সাঁতার ফেডারেশন সবসময়ই ডিআরইউ’র পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিআরইউ’র আয়োজিত সাঁতার প্রশিক্ষণ চলবে আগামী তিনমাস। প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত।



Our Like Page
Developed by: BD IT HOST