April 21, 2026, 12:49 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫ জনকে গ্রেফতা র করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি, অনৈতিক কাজে জড়িতসহ বিভিন্ন অপরাধের অপরাধী।

তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

আদাবর থানা সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। রিয়া মনি ওরফে রেনু আক্তার (২৬) ২। নুর নাহার (২০) ৩। আছমা খাতুন (৩০) ৪। মায়া আক্তার ওরফে বৃষ্টি (২৬) ৫। সোনিয়া আক্তার (২৩) ৬। দুলি খানম (১৯) ৭। আছমা আক্তার (২৭) ৮। আয়েশা আক্তার বাঁধন (২০) ৯। নাজমা আক্তার (২৫) ১০। আনজুমান (২২) ১১। মো. পিন্টু শেখ (৩২) ও ১২। মো. মনির শান্ত (২০)।

অন্যদিকে ডিএমপির মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরা ধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। সাহেব বিশ্বাস (২৮) ২। সিয়াম (২৪) ৩। রেদোয়ান (১৮) ৪। সোহাগ (২৩) ৫। রাকিব (৩২) ৬। আ: রহমান (৪০) ৭। ইউসুফ (৩৪) ৮। রোমান ওরফে রায়হান (২১) ৯। রহিম আশরাফ (৪২) ১০। সোহেল (২৫) ১১। বদিউল আলম (৪২) ১২। মোস্তফা কামাল শাওন (৩০) ১৩। ফয়সাল (২০) ১৪। মাসুদ (২৬) ১৫। সাব্বির (২২) ১৬। শাহজাদা সাক্কু (৪৮) ১৭। জলিল (৪২) ও ১৮। সাঈদ (২৮)।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. মাহিম খন্দকার (২৪) ২। রহিমা ওরফে তাপসী (২৭) ও ৩। সুমন (২৮)।

তেজগাঁও শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোকলেচ (৩১) ২। অরুন (৫২) ৩। লিমন (৪০) ও ৪। সোহেল (৩২)।

অন্যদিকে একই দিন হাতিরঝিল থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে সাত জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- থানা- ১। মো. আলমগির ব্যাপারী (৩৭) ২। মো. স্বপন মিয়া (৫০) ৩। মো. বশির মোল্লা (৪২) ৪। মো. সাব্বির (২০) ৫। মো. আবুল কালাম (৩০) ৬। মো. মোহন খাঁ (২০) ও ৭। রাসেল মিয়া (৩০)।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। অমিত বৈদ্য (২৯) ২। সুজন (২৮) ৩। সবুজ (৩২) ৪। রিপন (২৬) ৫। আনিস (৩৫) ৬। নাঈম (২১) ৭। রাকিব (২২) ৮। আলমগির (২৮) ৯। টিটন ওরফে লিটন (২৮) ১০। হাবিব (৩০) ১১। আবুল খায়ের (৫২) ১২। শাওন (৪০) ১৩। দিদার হোসেন শান্ত (২৬) ১৪। সাগর (২২) ১৫। সজীব (২০) ১৬। নুরুল (৪৩) ১৭। মীম (২৬) ১৮। সুমি (২৬) ১৯। আকলিমা (২৮) ২০। নিপা (২০) ও ২১। দিপা (২০)।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST