July 27, 2026, 2:45 pm
শিরোনামঃ
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে মধুপর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্বে অভিযোগ জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএমপির নতুন কমিশনার গোলাম ফারুক, যেকোনো সময় প্রজ্ঞাপন

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরবর্তী কমিশনার হচ্ছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। তার নাম প্রস্তাবনা করে সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে রাষ্ট্রপতির আদেশে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৯ অক্টোবর শেষ হচ্ছে। বুধবার শফিকুল ইসলামের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন খন্দকার গোলাম ফারুক।

এর আগে ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহা. শফিকুল ইসলাম। ২০২১ সালের ২১ অক্টোবর তাকে চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। পরে তা বাতিল করে একই মাসের ২৮ তারিখে একবছরের জন্য ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

শফিকুল ইসলামের পর ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগের জন্য পুলিশের শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন আলোচনায় ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশের এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে জল্পনা কল্পনা ছিল পুলিশ মহলেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র ঢাকা টাইমসকে জানিয়েছে, অবশেষে এ পদে নিয়োগ পাচ্ছেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক।

পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা গোলাম ফারুকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে। তার বাবার নাম মৃত খন্দকার হায়দার আলী। ছাত্রজীবনে গোলাম ফারুক উচ্চমাধ্যমিক পর্যন্ত গ্রামেই ছিলেন। সেখানে পড়াশোনা করেন ইব্রাহীম খাঁ সরকারি কলেজে।

ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পেতে যাওয়া পুলিশের এই কর্মকর্তা বর্তমানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ডিএমপির অতিরিক্ত কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত গোলাম ফারুক পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দুইবার ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং একবার ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ পেয়েছেন। ২০২০ সালের ৯ নভেম্বর তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।



Our Like Page
Developed by: BD IT HOST