November 6, 2026, 1:36 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএমপির নিরাপত্তা ব্যবস্থায় নির্বিঘ্নে শেষ হলো জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নির্বিঘ্নে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা।

আজ বুধবার দুপুর ৩টায় মূল শোভাযাত্রা শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্র দিক্ষণ করে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হয়। শোভাযা ত্রার সময় ডিএমপির নিরাপত্তা ছিল পুরো এলাকায়। বিপুল সংখ্যক ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে মো তায়েন ছিলো ডিবি পুলিশ।প্রস্তুত রাখা হয় বোম্ব ডিসপো জাল ইউনিট,সোয়াট ও ডগ স্কোয়াড টিম। সমগ্র এলাকায় সিসিটিভির নজরদারিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিলো ডিএম পি মিডিয়ার স্টিল ও ভিডিও ক্যামেরা।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী বাজার,জগন্নাথ হল,কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্ত্বর,হাইকোর্ট,বঙ্গবাজার,নগর ভবন,গোলাপশাহ্ মাজার,গুলিস্তান মোড়, নবাবপুর রোড,রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।

জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর বিভিন্ন মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও সার্বক্ষণিক নিরাপত্তায় মোতায়েন রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শাস্ত্রমতে,ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মা সের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাঁর জন্মতিথিকে জন্মা ষ্টমী হিসেবে উদযাপন করা হয়। ঢাকাসহ সারা দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করে থাকে।



Our Like Page
Developed by: BD IT HOST