December 7, 2025, 2:42 am
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিজিএফআইকে বিতর্কিত করে নিজেদের অপকর্ম আড়াল করছে এনসিপি নেতারা

Reporter Name

প্রথম বাংলা —-বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম স্তম্ভ ডিজিএফআই (DGFI) আজ এক অদ্ভুত রাজনৈতিক নাটকের নিশানায়। এনসিপির শীর্ষ নেতারা যেভাবে একযোগে এই সংস্থার বিরুদ্ধে বিষোদ্গার ছুঁড়ে দিচ্ছেন, তাতে প্রশ্ন জাগে তারা কি সত্যিই গণতন্ত্র ও সুশাসনের স্বার্থে কথা বলছেন, নাকি নিজেদের অপরাধের কঙ্কাল চাপা দিতে চাচ্ছেন?

গোয়েন্দা সংস্থাকে বিতর্কিত করে কতিপয় এনসিপির রাজনৈতিক পরিচয়ধারী নিজেদের অপকর্ম আড়াল করতে চায় এটাই আজকের বাস্তবতা। রাষ্ট্রের শত্রুদের থামাতে নয়, বরং রাষ্ট্রের ঢালকে দুর্বল করতেই তারা এমন আক্রমণ করছে। ফলে আসল ইস্যু তাদের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বিদেশি যোগসাজশ ও চাঁদাবাজি সব চাপা পড়ে যাচ্ছে রাজনৈতিক শোরগোলে।

ক্ষমতার অপব্যবহার আসলেই কার?
হাসনাত আব্দুল্লাহ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি সবাই অভিযোগ তুলছেন ডিজিএফআই নাকি গণমাধ্যম ও আমলাদের নিয়ন্ত্রণ করে, রাজনৈতিক দলগুলিকে মুখোমুখি দাঁড় করায়। কিন্তু তারা মুখ খোলেন না বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের গোপন বৈঠক, বিদেশি তহবিলের আসল উৎস, বা পাচারচক্রের সঙ্গে তাদের আঁতাত নিয়ে। জনতার কাছে দায়বদ্ধ না হয়ে বরং তারা চায় গোয়েন্দা সংস্থাকে অকার্যকর করে নিজেদের জন্য নিরাপদ জোন বানাতে।

অডিটবিহীন অর্থের অভিযোগ ঢাকা পড়া সত্য
হাসনাত আব্দুল্লাহর ভাষায় ডিজিএফআই নাকি ‘আনঅডিটেড’ ফান্ডে চলে। কিন্তু জনগণ কি জানে না এই এনসিপি নেতৃত্বই বিদেশি তহবিলে অসংখ্য প্রকল্প চালিয়েছে, যার হিসাব আজও অন্ধকারে? তাহলে কি গোয়েন্দা সংস্থার দিকে আঙুল তোলার উদ্দেশ্য নিজের চোরাবালি ঢেকে রাখা?

সংস্কারের নামে উস্কানি
নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন আয়নাঘর ভেঙে ফেলব, সদর দপ্তর উড়িয়ে দেব’। এটি কি সংস্কারের ভাষা, নাকি রাষ্ট্রের নিরাপত্তা অবকাঠামোর বিরুদ্ধে উন্মুক্ত হুমকি? যুবনেতা আক্তার হোসেনের ‘রাজপথ দখল’ ডাকও প্রমাণ করে তাদের লক্ষ্য শান্তিপূর্ণ সংস্কার নয়, বরং অস্থিরতা ছড়ানো এবং রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করা।

আসল উদ্দেশ্য উন্মোচন
ডিজিএফআইকে বিতর্কিত করে তারা শুধু একটি সংস্থাকে নয় পুরো রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে চায়। নিরাপত্তা বলয় ভাঙলে তাদের বিদেশি প্রভু, পাচারচক্র ও অপরাধী সিন্ডিকেটের পথ মসৃণ হবে।

বাংলাদেশের মানুষের সামনে তাই এখন দুই পথ রাষ্ট্রের শত্রুদের ষড়যন্ত্রে ভেসে যাওয়া, নাকি দৃঢ়ভাবে দাঁড়িয়ে বলা “রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, অপকর্ম আড়াল করার ষড়যন্ত্র সফল হবে না।”



Our Like Page
Developed by: BD IT HOST