May 30, 2026, 6:59 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিবির অভিযানে ময়মনসিংহে অটোরিকশা চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অটোরিকশা ও মিশুক চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি চোরাই অটোরিকশা এবং একটি মিশুক উদ্ধার করে পুলিশ। বুধবার রাতে নগরীর রহমতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

ডিবির ওসি মফিদুল ইসলাম জানান, পুলিশ সুপার আখতার উল আলমের নির্দেশে ডিবি পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ ও চুরি ছিনতাইরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে বুধবার রাতে এসআই ফারুক আহমেদ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ টু মুক্তাগাছা সড়কের রহমতপুরে একটি অটোরিক্সার গ্যারেজের সামনে থেকে চোরাইকৃত ২টি অটোরিক্সা উদ্ধার করে।

এ সময় আন্তঃজেলা অটো চোরচক্রের সদস্য মোঃ আনার মিয়া,মোঃ লিটন, মোঃ মাসুদ ও মোঃ কামরুল হাসানকে গ্রেফতার করে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাতেই পুলিশ অভিযান চালিয়ে ভালুকার জামিরদিয়া থেকে চোরাইকৃত ১টি মিশুকসহ মোঃ শামীম মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোরাই অটোরিক্সা ও মিশুক চোর চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ দাবি করছে। এই চোর চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি মফিদুল ইসলাম জানান।



Our Like Page
Developed by: BD IT HOST