November 5, 2026, 1:45 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা ও ত্রিশালে ইউএনও ওসি’র যৌথ অভিযান

Reporter Name

প্রথম বাংলা – মহাসড়কের দুইপাশে একাধিক স্পটে ফেলে রাখা অবৈধ বালু জব্দ করা হয়। এছাড়াও যত্রতত্র ট্রাক রেখে অবৈধ বালু লোড আনলোডিং এর মাধ্যমে যান চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে নগরীর দিঘারকান্দা, মাসকান্দা,শিকারীকান্দা,বাইপাস,চুরখাই এলাকায় বুধবার ১৪ জুন মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ও অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।

ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম,গণমাধ্যম কে জানি য়েছেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বালুর স্তূপ রেখে রাস্তা দখল করে রাখার ফলে প্রতিদিনই মহাসড়কে মোটরসাইকেল ও অটোরকিশার মতো হালকা যানবাহন গুলো ঝুঁকি নিয়ে চলাচল করে এ কারণে মহাসড়কে সড়ক দুর্ঘটনার মত ঘটনাও ঘটে।

জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজার রহমান সাহেবের নির্দেশনায় বুধবার বিকালে এ অভিযান চালিয়ে অবৈধভাবে দখলে রাখা এসব বালু ব্যবসায়ী ও ট্রাক মালিকদের অর্থদন্ড প্রদান করা হয়। তিনি জানান-এসময় মহাসড়কের দুইপাশে একাধিক স্পটে ফেলে রাখা অবৈধ বালু জব্দ করা হয়। এছাড়াও যত্রতত্র ট্রাক রেখে অবৈধ বালু লোড আনলোডিং এর মাধ্যমে যান চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে অর্থদন্ড প্রদান করা হয়। এসময় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ সংশ্লিষ্ট অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অবৈধভাবে মহাসড়কের পাশে বালু রাখার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST