May 15, 2026, 7:38 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকা মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Reporter Name

প্রথম বাংলা-ঢাকা মহানগর উত্তরের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক নারী কাউন্সিলর শামীমা আক্তারকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দো লন-সংশ্লিষ্ট হত্যা মামলা রয়েছে।শুক্রবার(২১ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি)রাতে তেজগাঁও তেজকু নি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীমা আক্তার ডিএনসিসির মহিলা সংরক্ষিত (২৬,২৭ ও ২৮) নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন জুলাই আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান।

তেজগাঁও থানা পুলিশ বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এক শিক্ষার্থীর পরিবারে হামলা, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার শামীমার সংশ্লিষ্টতা পাওয়াগেছে তদন্তে উঠে এসেছে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনকরতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন তেজগাঁও থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) নাজ মুল শাহ বলেন, সাবেক মহিলা ওয়ার্ড কাউন্সিলরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়,লক্ষ্মীপুর মডেল থানার সহায়তায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তের স্বার্থে এবং অন্যান্য আসামিদের শনাক্ত করতে আদালতে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST