July 5, 2026, 6:51 am
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাবির কলাভবন থেকে ককটেল উদ্ধার করেছে সিটিটিসি পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের নিচতলার ওয়াশ রুম থেকে ২টি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ সকাল ১০টা ৪০ মিনিটে ককটেল দুটি উদ্ধার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম টিম (সিটিটিসি)। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত সেটি জানা যায়নি।

কলাভবনের নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন ককটেলসদৃশ দুটি বস্তু দেখতে পেয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে জানালে তিনি শাহবাগ থানাকে অবহিত করেন পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান গণমাধ্যম কে বলেন, ‘কে বা কারা রেখেছে এটা জানা যায়নি। পুলিশকে খবর দেওয়া হলে সেগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিষয়টি নজরে রাখছি।’

শাহবাগ থানা পুলিশ জানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অবগত করা হলে পুলিশের সিটিটিসি টিম গিয়ে ককটেল দুটি উদ্ধার করে।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST