May 20, 2026, 7:02 am
শিরোনামঃ
দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তিন দিনে ৬ সাংবাদিক আহত; উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে

Reporter Name

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: ঢাকা আন্তর্জাতিকবাণি জ্য মেলায় পেশাগত দায়িত্ব পালনকালে আইসক্রিমবিক্রেতাদে র হামলায় আহত যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলা দেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতা জয়নালআবে দীন জয়কে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে। এদিকে আজ (সোমবার) শরীয়তপুরে হাতুড়ি নিয়ে একদল সন্ত্রাসী চার সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা চালিয়ে আহত এবং লাঞ্ছিত করেছে।

আহত সাংবাদিকরা হলেন দৈনিক সমকালের সোহাগ খাঁন সুজন, নিউজ ২৪ টেলিভিশনের বিধান মজুমদার অনি, বাংলা টিভির নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ।

নারায়নগঞ্জের রূপগঞ্জে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলা কালে জয়নাল আবেদীন জয়ের ওপর হামলা চালায় ইগলুর আইসক্রিম বিক্রেতারা। এ ঘটনায় তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক পাঠানো হয়েছে। শনিবার তিনি ব্যাংককে পৌঁছেছেন।

এদিকে শনিবার কক্সবাজারের মহেশখালীতে দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি ও বিএমএসএফের মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ইঞ্জি: হাফিজুর রহমানের ওপর সংবাদ প্রকাশের জের ধরে হামলার ঘটনা ঘটে।

সারাদেশে প্রতিদিন কোথাও না কোথাও সাংবাদিকদের ওপর হামলা-মামলা,ভয়ভীতি-লাঞ্ছনার তথ্য পাওয়া যাচ্ছে,যা গণমাধ্য মের জন্য চরম হুমকি বলে মনে করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনিবলে ন, সাংবাদিকদের ওপর এমন দমন-পীড়নের ফলাফলে মঙ্গল বয়ে আনতে পারেনা। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের গণমাধ্যমের সুরক্ষার কথা মাথায় রাখা উচিত। রাষ্ট্রের স্বার্থে গণমাধ্যমের সুরক্ষা জরুরী বলেও তিনি মত প্রকাশ করেন।

অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করে আহত সাংবাদিকদের চিকিৎসা এবং দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST