July 31, 2026, 11:52 pm
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তুহিন হত্যা মামলায় ভিডিও ফুটেজে শনাক্ত আরমান গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার ভিডিও ফুটেজে শনাক্ত হওয়া সর্বশেষ আসামি আরমানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (ক্রাইম-উত্তর) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় শুক্রবার নিহতের বড় ভাই সেলিম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলার মোট আটজন আসামিকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে।

উপ-কমিশনার (ক্রাইম, উত্তর) রবিউল হাসান জানান সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরিহিত অবস্থায় দেখা যাওয়া ওই ব্যক্তির নাম আরমান। তিনি মামলার গুরুত্বপূর্ণ আসামি। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তবে সুনির্দিষ্ট ঠিকানা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব নয়। শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে জানিয়েছেন পুলিশ।

দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক জানান মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নিহত সাংবাদিক তুহিনের পরিবার প্রথমে গাজীপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন।ওই সময় সাংবাদিক ভাই বোনদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিমের সঙ্গে দেখা করবে।

প্রসঙ্গত,বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে গাজী পুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। নিহত তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে।

তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রি পোর্টার ছিলেন এবং গাজীপুর মহানগরীর পালের মাঠ এলাকায় স্ত্রী ও দুই ছেলে—তৌকির হোসেন তৈকি (৫) ও আবদুল্লাহ আল ফাহিম (৩)—কে নিয়ে বসবাস করতেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একটি ইউনানি ওষুধ কোম্পানির গাজীপুরের ডিলার হিসেবেও কাজ করতেন।

অন্যদিকে গাজীপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে সাংবাদিক ভাই-বোনদের আমন্ত্রণ জানানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST