August 9, 2026, 4:47 am
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তেজগাঁওয়ে বিদ্যুৎ বিতরণ কোম্পানিতে ২০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় আরও দুইজন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে চাঁদাবাজির ঘটনা য় আরও দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ বিল্লাল হোসেন (৪০) ও মোঃ রিপন (৩৪)।শুক্রবার (১৮ অক্টোবর ২০২৪ খ্রি.) সন্ধ্যা সাতটায় কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়েতাদেরকে গ্রেফতার করা হয়।

চাঁদাবাজির ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর বাদী মোহাম্মদ আবু মুছা (৪৭) এর অভিযোগের প্রেক্ষিতে তেজগাঁও থানায় একটি মাম লা রুজু হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী মোহাম্মদ আবু মুছা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ডিপিডিসি) এর অনুমোদিত প্রতিষ্ঠান খাজা গরীবে নেওয়াজ জেনারেটর অ্যান্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পাওয়ার (আইডিপি) এর প্রকল্প পরিচালক পদে কর্মরত। তার প্রতিষ্ঠান বিদ্যুৎ চুরি বন্ধে ও সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারের অনুমোদিত মিটারগুলো আইডিপির অনুকূলে সংযোগ নেয়।

পরবর্তীতে আইডিপি সংযোগগুলো সঠিকভাবে পরিচালনা করে দৈনন্দিন বিদ্যুৎ বিল আদায় করে সরকারকে পরিশোধ করে। মামলায় এজাহারনামীয় তিনজনসহ অজ্ঞাতনামা ১০/১২ জন আইডিপির নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ লাইন সংযোগ গ্রহণকারী ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে খুন জখমের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক প্রায় ২০ লাখ টাকা চাঁদা আদায় করেছে। তা সত্ত্বেও গত ৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যায় তারা আইডিপির তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজারের অফিসে এসে বিদ্যুতের লাইন চালানোর জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা তাদের দাবিকৃত চাঁদা না দিলে প্রতিষ্ঠান ও কর্মরত কর্মচারীদের বড় ধরনের ক্ষতির হুমকি প্রদান করে।

এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তদন্তে প্রাপ্ত আসামী মোঃ বিল্লাল হোসেন ও মোঃ রিপনকে গ্রেফতার করা হয়।

অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ বিল্লাল হোসেন ও মোঃ রিপন সহ এজাহার নামীয় আসামীরা কারওয়ান বাজার এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তাদের ভয়ে সাধারণ ব্যবসায়ীরা সবসময় ভীত ও আতঙ্কিত থাকে। সাধারণ ব্যবসায়ীরা উল্লেখিত আসামীদের চাঁদা না দিলে তারা নানা রকম ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

উল্লেখ্য,গ্রেফতারকৃত মোঃ বিল্লাল হোসেনের বিরুদ্ধেতেজগাঁও থানায় একটি মাদক মামলা ও মোঃ রিপনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা রয়েছে।

গ্রেফতারকৃদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও চাঁদা নেয়ার ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, চাঁদাবাজির এই মামলায় গত ২৬ সেপ্টেম্বর,২০২৪ কারওয়ান বাজার এলাকা থেকে মোঃ জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসিমকে গ্রেফতার করেছিলো তেজগাঁও থানা পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST