January 20, 2026, 9:25 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ইউনূসের দুঃশাসনে মানুষের প্রাণ এখন খেলনা:সিন্ডিকেটের দৌরাত্ম্যে চিকিৎসার আগেই মৃত্যু রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা পুলিশ (ডিবি) তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জের ধরে দিঘারকান্দার নিবীহ রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসী ইয়াসিন গং ময়মনসিংহে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত ১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুর্গাপূজা নিয়ে নিরাপত্তা শঙ্কা নেই : আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি বলেছেন, দুর্গাপূজা নিয়ে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা শঙ্কা নেই, তবুও আমরা সতর্ক থাকতে চাই। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অপতৎপরতা চালানোর চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইজিপি সোমবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গা পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

তিনি বলেন,শারদীয় দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনার সাথে উৎসব মুখর পরিবেশে উদযাপনে লক্ষ্যে পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আইজিপি বলেন, দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া, র‍্যাব, আনসার, সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড, নৌ অঞ্চলে নৌ পুলিশ, হাইওয়েতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

পুলিশ প্রধান বলেন, গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। এছাড়া, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারেও (এনটিএমসি) ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। তিনি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তথ্য প্রদানের অনুরোধ জানিয়েছেন।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হবে।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দেশে জঙ্গি তৎপরতার কোন সুযোগ নেই। বর্তমানে যেসব জঙ্গি ও অপরাধী জামিনে রয়েছে তাদের ওপর পুলিশের নজরদারি অব্যাহত আছে।

এ সময় ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST