November 6, 2026, 12:01 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নগরবাসীকে স্বস্তির ঈদ উপহার দিতে ফোর্সদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের

Reporter Name

প্রথম বাংলা – আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে স্বস্তির ঈদ উপহার দিতে ফোর্সদের সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার,পিপি এম সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে গ্র্যান্ড রোল কলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আহ্বান জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, আসন্ন ঈদ উপলক্ষে ডিউটির চাপ থাকবে। আপনারা আন্তরিকভাবে গত ঈদে ডিউটি করার কারণে রাস্তায় কোন যানজট বা বড় কোন ধরনের ঘটনা ঘটে নাই। এবারও আপনারা আপনাদের ডিউটি সঠিকভাবে পালন করবেন। দুই কোটি নগরবাসীর মধ্যে প্রায় ১ কোটি নগরবাসী ঈদে গ্রামের বাড়িতে যাবে। তাদের বাসাবাড়ির নিরাপত্তা ও ফাঁকা রাস্তায় যাতে কোনো ধরণের অপ্রীতি কর ঘটনা না ঘটে সেই দিকে সর্তক থেকে সকলকে দায়িত্ব পালন করতে হবে তাহলে আমরা নগরবাসীকে একটা স্বস্তির ঈদ উপহার দিতে পারব।

ফোর্সদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ডিউটি পালন করতে গিয়ে কোন ভুল হলে বা বিপদে পড়লে পাশে থেকে রক্ষা করবো কিন্তু কোন অপরাধের সাথে জড়িত হলে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের দাবি নিয়ে মাঠে নামবে। আপনারা কমান্ডারের নির্দেশ অনুযায়ী ধৈর্য সহকারে দায়িত্ব পালন করবেন।

যেসব রাজনৈতিক দল আন্দোলনের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান ডিএমপি কমিশনার।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপি এম-বার;অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএ ম(বার); যুগ্ম পুলিশ কমিশনারগণ;উপ-পুলিশ কমিশনার গণ; বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রায় ৩ হাজার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST