স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি জনাব মোহাম্মদ শামসুল হক, বিপিএম ১৮ নভেম্বর, ২০২৬ খ্রি. যোগদান ও আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণকালে নবনিযুক্ত ডিআইজি মহোদয়কে ফুলেল অভ্যর্থনা জানান বিদায়ী ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়।
এসময় চট্টগ্রাম রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।চট্টগ্রাম রেঞ্জে যোগদানের পূর্বে জনাব মোহাম্মদ শামসুল হক, বিপিএম ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এসআরইউ) হিসেবে দায়িত্ব পালন করেন।
নবনিযুক্ত ডিআইজি মহোদয়ের সুদক্ষ নেতৃত্বে চট্টগ্রাম রেঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরো বেগবান হবে।