May 20, 2026, 7:12 am
শিরোনামঃ
দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নয় দফা দাবীতে সচিবালয়ে বিক্ষোভ

Reporter Name

প্রথম বাংলা – নয় দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ের ভেতরে এ কর্মসূচি পালন করছেন তারা।

জানা গেছে, নয় দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সচিবালয়ে প্রবেশে সবগুলো পথ বন্ধ রাখা হয়েছে। এ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী ।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হতে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর দেয়া কর্মচারীগণকে চাকরিতে পুনর্বহাল, দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে জাতীয় পে-কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করাসহ নয় দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ।

সকালে সংযুক্ত পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ৬নং ভবনের সামনে সমবেত হয়ে নয় দফা দাবিতে বিক্ষোভ করেন। বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দিতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে কর্মকর্তা কর্মচারীরা একটি মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। এ সময় সচিবালয়ের প্রবেশ পথগুলো বন্ধ করে দেয়া হয়, নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর পরিষদের নয় দফা দাবি তুলে ধরেন।

নয় দফা দাবির মধ্যে রয়েছে … পূর্বের ন্যায় শতভাগ পেনশন ও গ্র্যাচুইটির হার ৪০০ টাকা বাড়ানো, সকল স্তরের কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় টাইম স্কেল চালু করা, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয়সীমা ৫ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা, সচিবালয় কর্মচারীদের জন্য ভাতা ও রেশনিং প্রথা চালু করাসহ বিভিন্ন দাবি।



Our Like Page
Developed by: BD IT HOST