July 22, 2026, 11:31 am
শিরোনামঃ
শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা : নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই ও মাদকবিরোধী অভিযানে জোরদার পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম।

জানা যায়, ঈদ উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সারারাত পুলিশ টহল জোরদার করা হবে। এর অংশ হিসেবে আজ রাতে ৩ নং পুলিশ ফাঁড়ি পরিদর্শনে যান ওসি মোঃ শিবিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ফাঁড়ির এসআই গোলাম রাব্বানী, এসআই সোহেল রানা এবং এসআই সাহা আলম।

পরিদর্শনকালে মাদক নিয়ন্ত্রণ,চুরি-ছিনতাই প্রতিরোধ এবং অপ রাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ৩ নং পুলিশ ফাঁড়ির আওতাধীন প্রতিটি এলাকায় নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজনদের ওপর কঠোর মনিটরিং এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, ঈদকে কেন্দ্র করে যাতে কোনো অপরাধী চক্র সক্রিয় হতে না পারে সেজন্য নিয়মিত টহল, চেকপোস্ট এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীকে নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ উপহার দিতে ৩ নং পুলিশ ফাঁড়ি সর্বদা তৎপর থাকবে বলেও আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



Our Like Page
Developed by: BD IT HOST