April 21, 2026, 1:39 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাঁদাবাজদের হামলায় আহত

Reporter Name

আবুনাঈম রিপন:স্টাফ রিপোর্টার:

নরসিংদীর পৌর শহর এর আরশিনগর এলাকায় চাঁদাবাজ ধরতে গিয়ে হামলার শিকার হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম। ৪ ইং অক্টোবর শনিবার দুপুরে আরশিনগর রেলক্রসিং এর ৪০ গজ দূরত্বে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে,জানা যায়,নরসিংদী পৌর শহরের রাস্তাগুলোতে চলন্ত যানবাহন থামিয়ে বেশ কয়েক মাস ধরে একদল চাঁদাবাজ সড়কে চাঁদা আদায় করে। এসব চাঁদাবাজদের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হতো সড়কে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি দল আরশিনগর ও এর আশপাশ এলাকায় টহল দেওয়ার সময় দেখেন সড়কের উপর ৩ থেকে ৪ জন চাঁদাবাজ চলন্ত গাড়ি আটকিয়ে চাঁদা আদায় করছে।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দুইজনকে হাতেনাতে আটক করে তাদেরকে সড়কের পাশে নিয়ে গিয়ে জিজ্ঞেসাবাদকালীন সময় চাঁদাবাজদের পক্ষে আরও ৩০ থেকে ৪০ জন লোক জড়ো হয়ে অতর্কিত হামলা চালিয়ে আটককৃত দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়।

এসময় চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম সদর সার্কেল মাটিয়ে লুটিয়ে পড়েন। তখন পুলিশের অন্য সদসরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন,আমি আমার ফোর্স সহ শহরের বিভিন্ন কার্যক্রম পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। কিছুলোক শহরের আরশিনগর মোড় থেকে প্রায় ২০ থেকে ৫০ গজ দূরে চলমান যানবান থামিয়ে চাঁদা আদায় করছিলেন। তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই এটা তো অবৈধ। হাইকোর্ট ও স্থানীয় সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী এটা সম্পূর্ণ অবৈধ এবং আইন বিরোধী। এমন সময় ৩০ থেকে ৪০ জন লোক এসে তারা বাঁধার সৃষ্টি করলো এবং প্রথমে তারা আমাকে কিল ঘুষি মারলো এবং লাথি দিয়ে রাস্তায় ফেলে দিলো। এতে আমি মাথায় আঘাত প্রাপ্ত হই। আমাকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয় এতে বুঝা যাচ্ছে যে তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে।

আমার উপর আক্রমণ চালায় তিনি আরও বলেন,আমি একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে, এধরনের বেআইনি কাজ চলতে দিতে পারি না।

এ বিষয়ে সমাজের সুধী জনেরা বলেন,জেলা পুলিশের প্রথম সারির একজন উর্ধতন কর্মকর্তাই যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলার শিকার হন তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কেমন হতে পারে।এতে বুঝা যায় নরসিংদীর জেলায় বর্তমান আইনশৃ ঙ্খলা কোন পর্যায়ে আছে। ফলে দিন দিন সাধারণ মানুষ এসব অপরাধীদের কাছে জিম্মি হয়ে পড়ছে।

এসব অপরাধ রোধ ও অপরাধীদের নির্মূল করতে প্রশাসনের আরও কঠোর হতে হবে এবং কঠোর হস্তে দমন করতে হবে এবং পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে আইনশৃঙ্খলা আরো অবনতি হতে পারে বলে
ধারনা করছেন সচেতন মহল।



Our Like Page
Developed by: BD IT HOST