September 12, 2026, 8:00 am
শিরোনামঃ
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে…
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নরসিংদীর মাধবদী কান্দাপাড়ায় ডাকাতির ঘটনায় সাত ডাকাত গ্রেফতার

Reporter Name

আবুনাঈম রিপন:স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মাধবদী থানা কান্দাপাড়া এলাকায় ডাকাতির ঘটনায় ৭ জন ডাকাতকে গ্রেফতারসহ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ ।গত ৩০ ইং সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে মাধবদী থানাধীন কান্দাপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা সংঘটিত হয়।

উক্ত ডাকাতির ঘটনায় ২/৯/২৫ ইং বৃহস্পতিবার রাতে নরসিংদীর জেলা পুলিশ এর একাধিক টিম গাজীপুর, রূপগঞ্জ, নরসিংদীতে অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় সাথে জড়িত মোট ৭ ডাকাতকে গ্রেফতার করে। লুন্ঠিত ৭ আনা ৭ পয়েন্ট স্বর্ণ এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ কাজল মিয়া (৫০), পিতা-মৃত আলেক মিয়া, মাতা-জামেলা বেগম সাং-তালতলী থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী, ২। মোঃ শরিফুল ইসলাম (২৬) পিতাঃ মোঃ মুছা মিয়া মাতাঃ হেলেনা বেগম সাং-কান্দাপাড়া থানাঃ মাধবদী জেলাঃ নরসিংদী, ৩। মোঃ সাগর মিয়া (২২) পিতাঃ মোঃ কাইয়ুম মিয়া মাতা-ঃ আছমা বেগম সাং কাজীরচর (বাঘের বাড়ি) থানাঃ পলাশ জেলা নরসিংদী, ৪। মোঃ মৃদুল হাসান (২০) পিতাঃ আশরাফুল আলম মাতাঃ আলেয়া বেগম

সাং- কাজীরচর (মফি মেম্বারের বাড়ি) থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী ৫। মোঃ সুজন মিয়া (২০) পিতা-বাচ্চু মিয়া মাতাঃ ময়ছান বেগম সাং-কাজীরচর, থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী, ৬। মোঃ মনির হোসেন ওরফে এবাদুল্লাহ (মুন্না) (৩৮) পিতাঃ আব্দুল আজিজ মাতাঃ সাজেদা বেগম সাং কাজীরচর, থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী ও ৭। হীরানাথ দাশ (৪২) পিতাঃ বিজর কুমার দাস মাতাঃ শীবানী রানী দাস সাং জয়নগর থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।



Our Like Page
Developed by: BD IT HOST