April 22, 2026, 2:53 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Reporter Name

আবু নাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫ সালে উপজেলায় জিপিএ- ৫.০০ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার ( ০৭ সেপ্টেম্বর) দুপুরে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবপর মডেল থনার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগী, কুমরাদী মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আসাদুল্লাহ কৃতি শিক্ষার্থী মাহতির বিন মাহাবুব স্পর্শ, মাহবুবে নুসরাত প্রমুখ।

প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসে ন চৌধুরী বলেন,আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। ফলে শিক্ষার্থীদেরকে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কারণ আমাদের দেশে জনসংখ্যা অনেক। আর এই জনসংখ্যাকে কাজে লাগাতে হলে ভালো মানুষ হতে হবে।

উল্লেখ্য শিবপুরে এবার এসএসসি পরীক্ষায় ১৬৩ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST