October 6, 2026, 6:17 pm
শিরোনামঃ
বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন যুগের সূচনা : স্বতন্ত্র “সাইবার পুলিশ ইউনিট” এর যাত্রা শুরু সাংবাদিকের সঙ্গে প্রশাসনের ‘প্রেমের’ তফাৎ আসামি হলে হ্যান্ডকাফ, বাদী হলে মামলা নিতে টালবাহানা! শিবগঞ্জ খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নাচোলে বিআরডিবি’র উদ্যোগে সদস্যদের মাঝে ১৭লক্ষ ৮৪ হাজার টাকা বিতরণ

Reporter Name

এম,এ বারী, স্টাফ রিপোর্টারঃ

তাং-৮/০৮/২০২৩ইং চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিআরডিবি’র উদ্যোগে ৯৬জন সদস্যদের মাঝে ১৭লক্ষ ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান,ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নাচো ল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো।এছাড়া অনুষ্ঠানে উপস্থি ত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। সিনিয়র উপজেলা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুন নূর,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর জনস্বাস্থ্য প্রকৌশ ল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন এলা কা থেকে আগত সুবিধাভোগী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।

পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ জানান,পল্লী উন্নয়ন বোর্ড নাচোল কর্তৃক বাস্তবায়িত দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্ঠি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজার জাতকরণ কর্মর্সচীর আওতায় গঠিত দলের সদস্যদের মাঝে অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণে ৪% সেবামূল্যে ২০২৩-২০২৪ অর্থ বছরে নাচোল উপজেলায় ৬৫লক্ষ টাকা বিতরন করা হবে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ৮টি দলের ৯৬জন সদস্যের মাঝে ১৭লক্ষ ৮৪ হাজার টাকা বিতরণ করা হলো। আগামীতে অন্যান্য দের মাঝে বাকী টাকা বিতরণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST