May 14, 2026, 11:21 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নাজিরহাটে প্রথমবার ইভিএমে ভোটে মেয়র নির্বাচিত হলেন একে জাহেদ চৌধুরী

Reporter Name

কামরুল সবুজঃ ফটিকছড়ি

প্রায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির নাজি রহাট পৌরসভার ভোট গ্রহণ।নির্বাচনে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী একে জাহেদ চৌধুরী,তার প্রাপ্ত ভোট ১০ হাজার ১৮০।চট্টগ্রাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসা র ও রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জান বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়নে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে কেন্দ্র গুলো তে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের চাইতে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যার কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাঁদের।লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে অনেককে ভোট না দিয়ে ফিরে যেতেও দেখা গেছে।এ পৌরসভার দ্বিতীয় নির্বাচনে মেয়র পদে ৫ জন,সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত কাউন্সিল র পদে ৮ জন সহ মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে,সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মাওলানা জয়নাল আবেদীন,২ নং ওয়ার্ডে আমান উল্লাহ,৩ নং ওয়ার্ডে ওসমান গণি,৪ নং ওয়ার্ডে মোহাম্মদ শাহজাহান, ৫ নং ওয়ার্ডে মোস্তফা কামাল,৬ নং ওয়ার্ডে মাওলানা ইয়াকুব,৭ নং ওয়ার্ডে মাওলানা মঞ্জুর মিয়া,৮ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী,৯ নং ওয়ার্ডে মো. সোলায়মান নির্বাচিত হয়েছেন।এছাড়াও,সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে ছলিমা আক্তার শিউলী; ৪,৫,৬ নং ওয়ার্ডে রহিমা বেগম এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে হাসিনা মমতাজ নির্বাচিত হয়েছেন



Our Like Page
Developed by: BD IT HOST