July 12, 2026, 2:54 am
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নিসচা”ফুলবাড়ী শাখার- ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

Reporter Name

সোহাগ কিবরিয়া ফুলবাড়ী দিনাজপুর

সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিধিমালা
চুড়ান্ত ও অনুমোদনের জন্য “নিরাপদ সড়ক চাই”কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী দেশব্যাপী একযোগে ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

১০ অক্টোবর(সোমবার)সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার,সহ-সভাপতি মুফতী তোফায়েল আহমদ, সহ-সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মানিক মন্ডল,সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক,প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা: সোলাইমান মন্ডল সহ অন্যান্য সদস্য বৃন্দ।

ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফুলবাড়ী পৌর মেয়র শিল্পপতি মাহমুদ আলম লিটন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

স্মারকলিপি প্রদান শেষে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে হেলমেট পরহিত মোটরসাইকেল চালকদের গোলাপ ফুলের শুভেচ্ছা জানানো হয়,এবং যে সমস্ত চালকরা হেলমেট ছাড়াই ড্রাইভিং করছেন তাদের সচেতন করার পাশাপাশি ব্যাপক সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST