November 22, 2026, 10:46 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নেত্রকোনায় ১৮ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে যৌথ বাহিনী

Reporter Name

প্রথম বাংলা – নেত্রকোনার কলমাকান্দার উমরগাঁও নতুন বাজারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে আনা ১৮ লক্ষ টাকার ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

চিনি জব্দের বিষয়টি মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) রাত সাড়ে বারটায় এক প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) রাত সাড়ে একারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. আসিফ প্রামাণিক নুহাস এর নেতৃত্বে সেনাবাহিনী,বিজিবি এবং পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি টিম কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের উমরগাও নতুন বাজার গ্রামের মো. আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালিয়ে অবৈধ ভাবে চোরাই পথে আমদানি করা ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১৮ আঠারো লক্ষ টাকা।

জব্দকৃত চিনি বিজিবির নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন গণমাধ্যম কে জানান, উপজেলা সদরে যৌথ বাহিনীর অভিযানে এক ব্যক্তির গোডাউন থেকে এই চিনি জব্দ করা হয়েছে। জব্দকৃত চিনি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে, তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।

উল্লোখ্য গত মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) কলমাকান্দায উপজেলা সদরের এতিমখানা রোড নামক এলাকায় রফিক মিয়া নামের এক ব্যক্তির গোডাউনে সেনাবহিনীর যৌথ অভিযানে ১৬ লক্ষ টাকার ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছিল।



Our Like Page
Developed by: BD IT HOST