মোঃ টিপু সুলতান স্টাফ রিপোর্টার:
অদ্য ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে নোয়াখালী পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালী জেলা পুলিশের প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর প্রথম দিনের ইভেন্ট ‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ’ সম্পন্ন হয়েছে।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়। তিনি কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন, দালাল চক্রের প্রলোভন ও অসাধু তৎপরতা থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানান এবং মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে বলে পুনর্ব্যক্ত করেন।
নোয়াখালী জেলা পুলিশ একটি মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সকল প্রার্থীর সহযোগিতা, শৃঙ্খলা ও ইতিবাচক অংশগ্রহণের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মিনহাজুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা। জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর। জনাব আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী।
জনাব এ, কে, এম, কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল), কুমিল্লা। জনাব সজিব ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা সহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মেডিকেল বোর্ডের সদস্যগণ।