August 25, 2026, 8:47 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে কমিউনিটি ‍পুলিশিং ডে-২০২২ উদ্‌যাপন করা হয়েছে।শনিবার নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী তে কমিউ নিটি পুলিশিং ডে-র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা কর্মদক্ষতার ভিত্তিতে এলাকার আইনশৃঙ্খলা এবং অপরাধ দমনে সকলকে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বক্তাগণ শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর দলের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সদস্যদেরকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম,জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহিন,নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল,

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ্,সাধারণ সম্পাদক মিয়া মো. শাহজাহান,সাংগঠনিক সম্পাদক আবু নাছের মঞ্জু,সুবর্ণচর উপজেলা শাখার কমিউনিটি পুলিশ সভাপতি মোঃ হানিফ চৌধুরী,সাধারণ সম্পাদক ও ২ নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব প্রমুখ।

এসময় নোয়াখালী কমিউনিটি পুলিশিংয়ের জেলা শ্রেষ্ঠ সদস্য হিসেবে সম্মানা স্মরক পান আমিনুল ইসলাম রাজিব।

সভায় পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেছেন, আমাদের সমাজে কিশোর গ্যাং সদস্যদের তৎপরতাসহ নানান অপরাধ দমনে পুলিশের সাথে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা অপরাধ শূন্যের ঘরে নিয়ে আসতে চাই। অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সাথে পুলিশ কাজ করছে।



Our Like Page
Developed by: BD IT HOST