July 27, 2026, 12:02 pm
শিরোনামঃ
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে মধুপর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্বে অভিযোগ জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নৌকার বিদ্রোহীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ

মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা; সিনিয়র রিপোর্টার।

আগামীকাল (২৬ সেপ্টেম্বর) ক্ষমতাসীন আওয়ামিলীগের রাজীবপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।এরই প্রেক্ষিতে আজ (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নৌকার বিদ্রোহীদের বিরুদ্ধে রাজীবপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি থানা মোড় থেকে শুরু হয়ে রাজীবপুর উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম বক্তব্য রেখে বলেন,গত নির্বাচনে আমি নৌকা প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছি।আজকে যারা সম্মেলনে অংশগ্রহণ করছে তারা নৌকার বিদ্রোহী হয়ে কাজ করেছে।

আজ নৌকার বিদ্রোহী প্রার্থীর পক্ষে আনারস মার্কায় নিয়ে ভোট করেছে তারা সম্মেলনের মাধ্যমে পদে আসার চেষ্টা করছে। তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যারা নৌকার বিদ্রোহী হয়ে কাজ করেছে তারা দলের কোনো পদে আসতে পারবে না। আমি কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি যারা নৌকার বিপক্ষে কাজ করেছে তারা যেন সম্মেলনে অংশগ্রহণ করতে না পারে জোর দাবী জানাচ্ছি।

এসময় আরও বক্তব্য রাখেন,অধ্যাপক আব্দুস সবুর ফারুকী,উপজেলা যুবলীগের সভাপতি আজিবর রহমান মাষ্টার,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম (বাবু) প্রমূখ।



Our Like Page
Developed by: BD IT HOST