September 24, 2026, 10:45 pm
শিরোনামঃ
গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনা সরকার বারবার দরকার ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:

পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালায় চট্ট গ্রাম কক্সবাজার রেল সড়কে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের ইন্জিনের সাথে ধাক্কা লেগে একটি কর্ভাট ভ্যান দ্বিখণ্ডিত হয় এবং একটি বগি লাইনচ্যুত হয়ে ২টি ট্রেনের ১৮শ পর্যটক আটকা পড়ে।

রেল সুত্রে জানা যায়, সোমবার(২১শে সেপ্টেম্বর)কক্স বাজার থেকে দুপুর ১২টায় ছেড়ে আসা ঢাকা গামী কক্সবাজার এক্সপ্রেস ৩০০৭/৮১৩নং ট্রেনটি ২৪টি রেক ও ১হাজার যাত্রী নিয়ে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে চক্রশালা রেল স্টেশন সংলগ্ন মল্লপাড়া রেল ক্রসিং আসার মূহুর্তে অসর্তক়ভাবে একটি কর্ভাটভ্যান রেললাইনে উঠে আসলে ইন্জিনের সাথে ধাক্কা লেগে প্রায় ৫শ হাত দুরে আনসার ক্যাম্পের সামনে চলে আসে।

কর্ভাটভ্যনের চালক সামান্য আহত হলেও কেউ নিহত হননি।ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়।প্রায় ৪০গজ রেললাইন ক্ষতি হয়।ফলে ট্রেন চলাচল বন্ধ, ফলে পটিয়া রেল স্টেশনে দূঘর্টনা কবলিত ট্রেনটি নিরাপদে রাখলেও আটকা আছে ১হাজার পর্যটক।এদিকে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে সাড়ে ৭শ পর্যটক নিয়ে পর্যটক এক্সপ্রেস রাত ৮টায় ঢাকার উদ্দেশ্য ছাড়ার কথা থাকলেও তাও বন্ধ।

পটিয়া রেলস্টেশন মাস্টার আবদুস সালাম ভুইয়া বলেন,কক্সবাজার এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে ১টি কর্ভাটভ্যন দ্বিখন্ডিত হয়ে রেল লাইনের ক্ষতি হয়।রেল লাইন ঠিক না করা পর্যন্ত ট্রেন চালানো সম্বভ নয়।চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন এসে লাইন ঠিক করে পি ডাবলিও লাইন ফিট দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।



Our Like Page
Developed by: BD IT HOST