July 28, 2026, 12:45 am
শিরোনামঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

Reporter Name

মোঃ বাহাদুর আবির, পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ মিলন হাওলাদার (৩০) কে গ্রেফতার করে সদর থানা পুলিশ। ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার ইছাহাক মডেল ডিগ্রি কলেজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ মিলন হাওলাদার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।পুলিশ জানায়, পৌর এলাকার ইছাহাক মডেল ডিগ্রি কলেজ এর সামনে পাকা রাস্তার।

উপরে চেকপোষ্ট চলাকালীন সময়ে চেকপোষ্টের পাশে মিলন হাওলাদারের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশি করে প্যান্টের সাথে প্লাস্টিকের বাটযুক্ত ধারালো দেশিয় অস্ত্র শস্ত্র ছোরা উদ্ধার করে এসআই দিপায়ন বড়াল।

যাহার বাট সহ দৈর্ঘ্য সাড়ে পনের ইঞ্চি এবং ধারালো অংশের দৈঘ্য সাড়ে দশ ইঞ্চি, হাতলের অগ্র ও পশ্চাৎ ভাগে সোনালী রংয়ের পিতল যুক্ত।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামি মিলন হাওলাদার ১১ মামলার সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া গতকাল রাতে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করার মামলা চলমান রয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST