November 17, 2026, 4:40 pm
শিরোনামঃ
রাজউকের অথরাইজড অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অঢেল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ময়মনসিংহ জেলা যুবদলের কমিটি ঘোষণা ; সভাপতি ফরহান – সাধারন সম্পাদক লুইন কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ দিঘলী ইউনিয়ন পরিষদ নির্বাচন:বিএনপির তৃণমূলে উৎস বমুখর পরিবেশ, ফরম জমায় রেকর্ড সংখ্যক প্রার্থীর ঢল সেবার ব্রতে চাকরি—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেপ্রার্থীর জনপ্রিয় শীর্ষ মো জাবেদ হোসেন “
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

Reporter Name

প্রথম বাংলা : সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সাবেক শিক্ষা মন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক।মঙ্গলবার (১৭ নভেম্বর) শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।
মুহাম্মদ ওসমান ফারুক। ছবি : সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST