August 25, 2026, 6:53 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পরাণগঞ্জের ভুমি কর্মকর্তা হুমায়ুনের ঘুষ বাণিজ্য

Reporter Name

ভূমি কর্মকর্তা হুমায়ুনের বিরুদ্ধে নামজারিতে ঘুষ গ্রহণ অনিয়ম দূর্নীতি ও অসাধ আচরণে অভিযোগ উঠেছে।

স্টাফ রিপোর্টার:

ভূমি সেবায় প্রতি ধাপেই অনিয়ম-দুর্নীতির শিকার হচ্ছেন ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষ। ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রমে ঘুষ লেনদেন, উপ-সহকারী কর্মকর্তা হুমায়ুন কবিরের সঙ্গে যোগসাজশে সম্পত্তি আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব, ভোগদখলসহ এ খাতে চলছে লাগামহীন দুর্নীতি সরাসরি জড়িত নায়েব হুমায়ুন কবির লিটন।

গত (০১ জানুয়ারি) ২০২৫ তারিখে আঃ কাদির নামে ভূমি উন্নয়ন কর পরিষদের জন্য অনলাইনে আবেদন করেন, কিন্তু অনুমোদন এর জন্য সদর উপজেলা পরানগঞ্জ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (নায়েব) হুমায়ুন কবির লিটন ৫ হাজার টাকা দাবি করে, পরবর্তীতে টাকা না দিলে আবেদনকৃত খাজনার নিবন্ধন বাতিল করে। পরে আবার ৮ জানুয়ারীতে নতুন করে খাজনার আবেদন করি কিন্তু তার চাহিদা অনুযায়ী ৫ হাজার টাকা না দেওয়ায় আবার বাতিল করেন আবেদন। পরবর্তীতে এসিল্যান্ডকে বিষয়টি জানালে তিনি বলেছেন আপনি আবার আবেদন করেন আমি বলে দিচ্ছি তার পর (১৭ ফেব্রুয়ারিতে) অনুমোদন পান তিনি।

ভুক্তভোগী-২ হেলাল উদ্দিন এর নামজারি করার জন্যে অনলাইনে আবেদন করেন তিনি, আবেদন হওয়ার পর এসিল্যান্ডের আইডি থেকে নায়েব এর আইডিতে আসে যাহার আবেদন নং ৪১৬৮২২৯ পরে নায়েব কে সমস্ত দলিল বিআরএস দেওয়া হয়, সব কাগজ পত্র ঠিক আছে বলে, প্রস্তাব গৃহীত করার জন্যে ৫ হাজার টাকা দাবি করেন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হুমায়ুন কবির, পরে টাকা না দিলে উক্ত নামজারী আবেদনটি বাতিল করে দেন। পরবর্তীতে নতুন করে আবার আবেদন করে ওই নামজারির জন্য নায়েবকে হাতে পায়ে ধরে পরবর্তীতে ৫ হাজার টাকা দেওয়ার পর ৪১৭৯৩১৪ নং নামজারিটির প্রস্তাব গৃহীত করেন তিনি।

ভুক্তভোগী-৩ ইউনিয়নের বাঘাডোবা গ্রামের মো: আব্দুল হক তার নামজারির জন্য নায়েব হুমায়ুন কবির ৮ হাজার টাকা নেন তিনি।ভুক্তভোগী-৪ মাজেদা খাতুন এর নামজারির জন্য ৬ হাজার টাকা নেন তিনি। ভুক্তভোগী-৫ জরিনা হ্যারিস এর নামজারিতে ১০ হাজার টাকা দাবি করেন নায়েব পরে টাকা না দিলে নামজারিটি বাতিল করেদেন যাহার আবেদন নং ৪১২৯৬৬০৮। ভুক্তভোগী-৬ হিরণপলাশিয়া গ্রামের প্রবাসী এক রেমিট্যান্স যুদ্ধা মোঃ মোক্তার হোসেন এর নামজারিতে ১২ হাজার টাকা ঘুষ নিয়েছেন তিনি। ভূমি সেবার প্রতিটি পর্যায়ে সেবাগ্রহী।
এ ব্যাপারে ভুমি সহকারী কর্মকর্তা হুমায়ুন কবির এর বক্তব্য জানতে ফোন দিয়ে পাওয়া যায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST