July 4, 2026, 12:23 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে: ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে পরিবেশের সুরক্ষা ও স্বাস্থ্য ভালো রাখা দুইটাই দরকার। সাইকেল এবং হাঁটা এ দুইটায় পরিবেশের কোন ক্ষতি হয় না সাইকেলের মাধ্যমে দুইটা উপকার এখানে হচ্ছে। একটা হচ্ছে পরিবেশ ভালো থাকে,আরেকটা হচ্ছে স্বাস্থ্য ভালো থাকে বললেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার,পিপিএম।

আজ শুক্রবার সকালে জাতিসংঘ সড়ক নিরাপত্তা ২০২৩ উপলক্ষে ব্র্যাকের উদ্যোগে হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারের পাশে আয়োজিত পরিবেশবান্ধব সাইকেল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন,চলাচল ও শারীরিক ব্যয়ামের জন্য সাইকেল হলো একটি উত্তম বাহন। কিন্তু রাস্তায় চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। যারা এখন টাউনশিপের ডিজাইন করছেন তাদের সাইকেলের উপযোগী করে নগরী গড়ে তুলতে হবে। সাইকেলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে। সাইকেল কোনো পরিবেশ দূষণ করে না। একই সঙ্গে এটি চালানোর মাধ্যমে ব্যায়ামও হয়। তাই আমাদের নগর-পরিকল্পনায় এই বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে হবে।’

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে ধারণ ক্ষমতার চেয়েও প্রায় ছয়গুণ যানবাহন চলাচলের কারণে তীব্র পরিবেশ দূষণ হচ্ছে। ধুলাবালি ও হর্ণের শব্দের কারণে একজন সুস্থ মানুষের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরিবেশ থাকে না। মাস্ক ছাড়া চলাচল করলে ফুসফুস জনিত নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের ট্রাফিক পুলিশ সারাদিন রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে থাকে এবং পরিবেশ দূষণের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমরা যদি সাইকেল চলাচলের পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত ও পরিবেশ দূষণের এই ঝুঁকিগুলো থেকে বাঁচতে পারবো।

পরে সাইকেলিস্টদের একটি বর্ণাঢ্য র‍্যালি হাতিরঝিলের পুলিশ প্লাজা,মধুবাগ ব্রিজ হয়ে অ্যাম্পি থিয়েটারের পাশে এসে শেষ হয় সাইকেল র‍্যালিতে অনেক নারীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST