January 22, 2026, 7:58 pm
শিরোনামঃ
উপজেলা প্রশাসন উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা বিষয়ে মতবিনিময় সভা রাজপথ অচল করার হুঙ্কার: একতরফা ‘প্রহসনের’ নির্বাচন রুখতে ছাত্রলীগের দশ দিনের কঠোর কর্মসূচি খতিবে আজম ও শহীদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল ফারুক আপনাদেরকে তো মানুষ ৭১ সালেই দেখেছে : তারেক রহমান ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ইউনূসের দুঃশাসনে মানুষের প্রাণ এখন খেলনা:সিন্ডিকেটের দৌরাত্ম্যে চিকিৎসার আগেই মৃত্যু রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পল্লবী থানায় ঢুকে যুবকের হামলা, ওসিসহ আহত ৩ আটক ৪

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর পল্লবী থানায় ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক। এ ঘটনায় থানার ওসি নজরুল ইসলামসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন। পরবর্তীতে হামলাকারী ফাহিমসহ চার যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির। এ বিষয়টি নিশ্চিত করে ওসি নজরুল ইসলাম বলেন, রাত ২টার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় এসে এই এলাকায় একটি মার্ডার হয়েছে বলে জানায়।

এরকম ঘটনা আমার জানা নেই বললে ওই যুবক বলেন- আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে। তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছেন এরকম ঘটনা তাদের জানা নেই।

ওসি বলেন, পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে অনিচ্ছা প্রকাশ করেন। আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি অতর্কিতভাবে আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। তখন এএসআই নাসির তা ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেন। এ ছাড়া সেকেন্ড অফিসারের কপালে ঘুষি মারেন। পরে আমরা তাকে আটক করি।

তিনি জানান, আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরো তিনজন রয়েছেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসেছেন বলে জানান। পরে আমরা ওই তিনজনকেও থানায় নিয়ে আসি। হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিমের বাড়ি গাজীপুরে।

ওসি নজরুল ইসলাম আরো জানান, এ ঘটনার পর আমরা তিনজন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এএসআই মো. নাসিরের হাত এক্সরে করে দেখা যায় তার আঙুলটি ভেঙে গেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।



Our Like Page
Developed by: BD IT HOST