June 24, 2026, 11:35 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পাউবো ময়মনসিংহ সার্কেলে এডিপি”র ১০ প্রকল্প বাস্তবায়ন হলে এলাকায় বহুমুখী উন্নয়ন ঘটবে

Reporter Name

প্রথম বাংলা:পানি উন্নয়ন বোর্ডের অধীন ময়মনসিংহ,নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত ১০ টি প্রকল্পের কাজ সুষ্ঠু ভাবে এগিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট দপ্তরে র একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

প্রকল্পগুলে হচ্ছে- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আয়মন নদী পুনঃখনন ও নদী তীর সংবক্ষন প্রকল্প,নান্দাইল উপজেলার কাচামাটিয়া নদীর ভাঙ্গন হতে রসুলপুর গ্রাম রক্ষা ও নদীপুনঃ খনন প্রকল্প, নেত্রকোনার পূর্বধলা উপজেলার সেচ ও নিষ্কাশন ব্যবস্হার উন্নয়ন প্রকল্প,নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলা র রায়পুর ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রন বাঁধ পূনর্বাসন এবং কংস নদের ভাঙ্গন রোধকল্পে প্রতিরক্ষা প্রকল্প, বারহাট্টা উপজেলার মনসুর আহমেদ মহিলা কলেজ,ইস্পিঞ্জাপুর,এবং গোপালপুর বাজার রক্ষায় কংস নদের তীর সংরক্ষণ প্রকল্প,দুর্গাপুর উপজে লায় আন্তঃসীমান্ত সোমেশ্বরী নদীর ডানতীর ও বামতীরে স্থায়ী নদীতীর রক্ষা প্রকল্প এবং কিশোরগঞ্জের ১০টি উপজেলায় নদীতীর প্রতিরক্ষা,ওয়েভপ্রটেকশন এবং খাল পুনঃখনন প্রকল্প

ময়মনসিংহের প্রকল্প দুটির প্রকল্প পরিচালকের দায়িত্বে আছেন পাউবো ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মোঃ আখলাক উল জামিল। প্রকল্প দুটি কাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। প্রকল্প ২টির কাজ শেষ করার নির্ধারিত সময় ২০২৬ সালের জুন।

নেত্রকোনার প্রকল্প ৪টির প্রকল্প পরিচালক হচ্ছেন-পাউবো কে ন্দ্রীয় অঞ্চল, ঢাকার প্রধান প্রকৌশলী মোঃ রাফিউস সাজ্জাদ, পাউবো নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন ও পাউবো মযমনসিংহের তত্ত্বাবধায়ক প্রকৗশলী মোঃ মুহাম্মদ শহীদুজ্জামান সরকার এবং কিশোরগঞ্জের প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্বে আছেন ময়মনসিংহ ময়মনসিংহ পাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার। কিশোরগঞ্জ ও নেত্রকোনার প্রকল্পগুলোর কাজও ২০২৬ সালের জুনের মধ্যেই শেষ করার কথা।

প্রকল্প পরিচালকগন জানান,
কাজের অগ্রগতি ভালোই নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে তারা আশা করছেন।তারা আরো জানান,প্রকল্পগুলো সাফল্যের সঙ্গে সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার কৃষকগন তাদের কাঙ্খিত সুফল ভোগ করবেন।তাদের পরিবারগুলোর জান-মাল রক্ষা পাবে। সঠিক পানি ও সেচ ব্যবস্থাপনায় কৃষি উৎপাদন বাড়বে। সর্বোপরি বেদখল মুক্ত হবে। জীববৈচিত্র্য সংরক্ষণ, নির্মল পরিবেশ ও আর্থসামাজিক সহ বহুমুখী উন্নয়ন ঘটবে।



Our Like Page
Developed by: BD IT HOST