April 29, 2026, 2:34 pm
শিরোনামঃ
মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ময়মনসিংহ সদরের নবাগত ইউএনও আরিফুল ইসলামের যো/গদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ চরপাড়া মোড়ে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির সময় আটক ১, পলাতক ২ বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন এক যুবক সাব-রেজিস্ট্রারের দুর্নীতির খোঁজে আইন মন্ত্রণালয়ের অনুসন্ধানী কর্মকর্তা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা বন্ধে সংলাপের আহ্বান ড. সাইফুদ্দিন মাইজভাণ্ডারীর

Reporter Name

মোঃ শাহজাহান বাশার”

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী পাকিস্তান ও আফগানি স্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং শান্তিপূর্ণ কূটনৈতিক সমা ধানের আহ্বান জানিয়েছেন।

আজ জারি করা এক বিবৃতিতে তিনি বলেন,দক্ষিণ এশিয়ার দুটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মধ্যে এ ধরনের সংঘাত অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক। তিনি জোর দিয়ে বলেন,যুদ্ধ কখনোই কোনও পক্ষের জন্য কল্যাণ বয়ে আনে না; বরং এর ফলে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি বৃদ্ধি পায় এবং মানবিক বিপর্যয়ের আশঙ্কা আরও তীব্র হয়।

ড. সাইফুদ্দিন মাইজভাণ্ডারী উল্লেখ করেন, পাকিস্তান ও আফগানিস্তান—উভয় দেশই বর্তমানে নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ ও অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি। এ অবস্থায় সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে। তাই তিনি দুই দেশের নেতৃত্বের প্রতি সংযম প্রদর্শন, পারস্পরিক আস্থা পুনর্গঠন এবং সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান।

তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-কে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তার মতে, দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টি হলে তা শুধু সংশ্লিষ্ট দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং মধ্যপ্রাচ্যসহ বৃহত্তর অঞ্চলের শান্তি ও নিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিএসপি চেয়ারম্যান পুনর্ব্যক্ত করেন, টেকসই শান্তি প্রতিষ্ঠা, বেসামরিক জীবন সুরক্ষা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য যুদ্ধ নয়—বরং কূটনৈতিক সম্পৃক্ততা ও সমঝোতাই একমাত্র কার্যকর ও গ্রহণযোগ্য পথ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কেও এ সংকট নিরসনে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।



Our Like Page
Developed by: BD IT HOST