July 26, 2026, 7:00 pm
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পাবনায় পুলিশ পরিচয়ে ফেন্সিডিল আটক

Reporter Name

পুলিশের সহযোগিতায় মুক্ত, সুষ্ঠ তদন্তে বেড়িয়ে আসতে পারে অনেক অজানা কাহিনী

নিজস্ব প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে মটরসাইকেল যোগে দুটি ব্যাগ ভর্তি ২’শ পিস ফেন্সিডিল তারা ঈশ্বরদীতে নিয়ে আসছিলেন। এসময় তাদের মটরসাইকেলটি ঈশ্বরদী ইয়ারপোর্ট মোড় এলাকায় গতিরোধ করে, ন্যাংড়া বিপু, পুলিশের সোর্স আশিক সহ ৩/৪ জন। আটককৃত ব্যাক্তিদের হাতে পুলিশের হ্যান্ডকাফ পড়িয়ে দেয় আশিক ও ন্যাংড়া বিপু।

তাদের কাছে ছিল পুলিশের ওয়াকিটকি একপর্যায়ে আটককৃতদের ইয়ারপোর্ট এলাকার পরিত্যক্ত এপেক্স কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ফেন্সিডিল ছেড়ে দেয়ার কথা বলে নগদ টাকা দাবি করেন।

শুরু হয় দর কষাকষি দরকষাকষিতে বনিবনা না হওযায় ঈশ্বরদী থানার এএসআই সাফিরুলকে খবর দেন পুলিশের সোর্সরা। খবর দাতাকে এএসআই সাফিরুল বলেন মালের গায়ে কোন শালা হাত দিলে খবর আছে। ঐদিন বিকেলে পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোর্স দের সাথে দেনদরবার করে মিমাংসা করেন।

এদিকে ফেন্সিডিল বহনকারীরা তাদের পরিচিত ঈশ্বরদীর জনৈক একজনের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ঈশ্বরদী ইসলামীয়া ব্যাংকের একাউন্ট এর বুথ থেকে তুলে পুলিশের সোর্স আশিকের হাতে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন একটি সুত্র। টাকা পাওয়ার পর ফেন্সিডিল বহনকারীদের ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার্স ইনচার্জ অরবিন্দ সরকারের সাথে কথা বললে তিনি বলেন আমি এসব বিষয়ে কিছুই জানি না। আপনি জানাচ্ছেন এর জন্য ধন্যবাদ। বিষয়টি আমি দেখছি, এদিকে এএসআই সাফিরুল আমাদের আরেক প্রতিবেদককে মোবাইল ফোনে জানান, এরকম কোন ঘটনা্য় ঘটেনি। তবে বিষয়টির জন্য ওসির সাথে কথা বলতে বলেন।

এই ঘটনা জানাজানি হলে ঈশ্বরদী বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে, গত মাসে ভুয়া ডিবি সেজে কয়েকটি ছিনতাই এর ঘটনা ঘটেছে। এসব ছিনতাই এর সাথে কথিত পুলিশের সোর্স ন্যাংরা বিপু ও আশিক গংরা কি জড়িত?

পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ঘটনা সুষ্ঠ তদন্ত করলে বেড়িয়ে আসতে পারে অনেক অজানা কাহিনী। বিষয়টি তদন্ত পুর্বক দোষিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ঈশ্বরদীতে নানা মহলের জোর দাবি উঠেছে।



Our Like Page
Developed by: BD IT HOST