August 9, 2026, 3:51 am
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে : আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, পুলিশ পেশাদারিত্বের সাথে সফলভাবে দায়িত্ব পালন করে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। ফলে দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে।

আইজিপি বুধবার (১২ জুন) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), জানুয়ারি-মার্চ ২০২৪ কোয়ার্টারে দেশের সার্বিক অপরাধ চিত্র সভায় উপস্থাপন করেন।

সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার), স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) সহ অতিরিক্ত আইজিপিগণ, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম, এপিবিএন’র অতিরিক্ত আইজি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত আইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) খন্দকার লুৎফুল কবির, নৌ পুলিশের অতিরিক্ত আইজি আব্দুল আলীম মাহমুদ, বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঞা প্রমুখ বক্তব্য রাখেন ।

আইজিপি বলেন, পুলিশকে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, আরো পেশাদারিত্বের সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জঙ্গিদের বিষয়ে সর্বদা সতর্ক থাকার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

পুলিশ প্রধান বলেন, পুলিশ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেছে। ফলে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। তিনি এ অবস্থা ধরে রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

আইজিপি মামলার সাজার হার বাড়ায় সন্তোষ প্রকাশ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST