August 28, 2026, 9:11 am
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ১৩ জানুয়ারি মঙ্গলবার কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সম্মানিত পুলিশ সুপার”কে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে সম্মানিত পুলিশ সুপার থানায় কর্মরত সকল সদস্যদের প্রয়োজনীয় চাহিদা, বিভিন্ন সমস্যা, অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার আরও বলেন থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে। থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে সম্মানিত পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ময়মনসিংহ এবং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST