March 12, 2026, 7:41 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা – বৈষম্যবিরোধী আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি। গ্রেফতারকৃতরা হলো- ১। দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), ২। উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও ৩। আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।

মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫ খ্রি.) ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলা মোটর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি।

ডিবি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (০৮ এপ্রিল ২০২৫ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০৮:২৫ ঘটিকায় দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মারুফ হোসেন সিফাতকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস দল। গ্রেফতারকৃত সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের আরেকটি চৌকস দল আজ রাত আনুমানিক ০৯:১০ ঘটিকায় উত্তরখানের দেওয়ান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে গ্রেফতার করে। মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।

ডিবি সূত্রে আরো জানা যায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০৮:৩৫ ঘটিকায় বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল। গ্রেফতারকৃত রাসেলের দলীয় পদবী না থাকলেও ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদের সাথে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল মিটিং করতো এবং বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত ছিল মর্মে জানা যায়।

গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST