January 20, 2026, 9:30 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ইউনূসের দুঃশাসনে মানুষের প্রাণ এখন খেলনা:সিন্ডিকেটের দৌরাত্ম্যে চিকিৎসার আগেই মৃত্যু রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা পুলিশ (ডিবি) তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জের ধরে দিঘারকান্দার নিবীহ রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসী ইয়াসিন গং ময়মনসিংহে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত ১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রকল্প তালিকায় অনিয়মের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

Reporter Name

স্টাফ রিপোর্টার – ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচি প্রকল্পের তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে। সেই প্রকল্প তালিকার আওতায় ইউনিয়নের নাম থাকলেও বরাদ্দের তালিকায় পৌর এলাকার নাম দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, নামে-বেনামেও উন্নয়নের বিভিন্ন খাত দেখিয়ে তালিকা তৈরির অভিযোগ উঠেছে। এমন অভিযোগ উঠেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আইও) মোহাম্মদ রেজাউল করিমের বিরুদ্ধে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় তালিকা সূত্রে পাওয়া যায়, ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের ১৩১ টি প্রকল্পে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ইউনিয়ন ভিত্তিক প্রকল্প গ্রহণের নিয়ম থাকলেও পৌর এলাকার একটি প্রতিষ্ঠান ও বে-নামী প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়। তালিকায় ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর প্রকল্পে উল্লেখ করা হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের জন্য ক্রয় সামগ্রী বাবদ ৪ লাখ টাকা বরাদ্দ ধরা হয়। কিন্তু সুনির্দিষ্টভাবে কোন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। এ ছাড়া ঈশ্বরগঞ্জের ইউনিয়ন দেখিয়ে পৌর এলাকায় অবস্থিত একটি জামে মসজিদের জন্য ৪ লাখ টাকা বরাদ্দ নেওয়া হয়।

এ প্রসঙ্গে ময়মনসিংহ জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম বলেন, সুনির্দিষ্ট ইউনিয়নের নাম দিয়ে পৌর এলাকার কোন উন্নয়নমূলক কাজ করার সুযোগ নেই। এমনটি হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইউনিয়নের নাম দিয়ে পৌর এলাকার উন্নয়নমূলক কোন খাতে ব্যয়ের সুযোগ নেই। বিস্তারিত জানতে চাইলে কাল অফিসে আসেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেয়। কোন চেয়ারম্যান এমন তালিকা দিয়েছে দেখতে হবে। যদি নিয়মবহির্ভূত এমন কিছু হয়ে থাকে তাহলে তালিকা দেখে যাচাই বাছাই করে বাতিল করা হবে।

সরকারি এসব অনিয়মের বিষয়টি সামনে আসলে উপজেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, সরকারি প্রকল্পে নয়ছয় করে আর্থিক অনিয়মের পথ তৈরি করা হয়েছে। অনিয়মের সঙ্গে যারা জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ। যেন ভবিষ্যতে এ ধরনের অনিয়মের সঙ্গে কোন কর্মকর্তা জড়াতে না পারে।

শুধু অনিয়মের অভিযোগ নয়, ইউএনওর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অশোভন আচরণসহ বিভিন্ন ধরনের অভিযোগও রয়েছে। ইউএনওর স্বেচ্ছাচারী আচরণে ক্ষুব্ধ হয়ে গত ফেব্রুয়ারির ৫ তারিখ আইনশৃঙ্খলা কমিটির সভা বয়কট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরগঞ্জের সমন্বয়করা।

এছাড়াও উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় অশোভন আচরণ করে বলে জানা যায়। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, আমাদের ইউএনও স্যার যোগদানের পর থেকে বিভিন্ন অফিসারদের সাথে অশোভন আচরণ করেন আর কথায় কথায় সব বিষয়ে শোকজ দেন। এসময় তারা আরও বলেন, আরে ভাই আমরাও তো একজন অফিসার আমাদের সাথে এমন আচরণ করা এটা ঠিক নয়। আমাদের কোন কাজে ভুল থাকলে তা সংশোধন করা যেতে পারে কিন্তু উনি সংশোধনের জন্য কিছু না বলে উদ্ধতপূর্ণ আচরণ করেন।
সুত্র, daily Inqilab



Our Like Page
Developed by: BD IT HOST