July 29, 2026, 10:09 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রতিশ্রুতির দুই দশকেও জ্যোতি বসুর বাড়ির রাস্তার বেহাল দশা,বেড়েছে ভোগান্তি

Reporter Name

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ

চারদিকে সবুজ গাছপালা এবং ছোট ছোট গ্রামের পাশে সড়ক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সড়কটিতে যে পরিমাণ খানাখন্দ এবং গর্ত রয়েছে তা হাতে গুনে শেষ করা যাবে না।কালের বিবর্তনের সাথে সব কিছু চিত্র বদল হলেও বদল হয়নি এই সড়কের চিত্র। বলছিলাম সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন এর বাজার থেকে জ্যোতি বসুর বাড়ির রাস্তার কথা।যেই সড়কটি দিয়ে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত।

কিন্তু অনেক কর্তা প্রতিশ্রুতি দিলেও কেউ সংস্কার করেনি এই রাস্তাটি।তাহলে সরকার যে উন্নয়ন করার জন্য টাকা দিয়েছে সেই টাকা গেলো কোথায় এমনটাই প্রশ্ন ছিল স্থানীয় এলাকাবাসীর। এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল জানান,রাস্তাটির সংস্কার কাজ খুব শিঘ্রই শুরু করা হবে।

কিন্তু স্থানীয় এলাকাবাসীর দাবি ভিন্ন। তারা জানান আগেও অনেক কর্তা কথা দিয়েছে কিন্তু কাজ হয়নি।তবে এইবার কাজ হলে পাল্টে যাবে এলাকার চিত্র এবং কমবে যাতায়াত ভোগান্তি।



Our Like Page
Developed by: BD IT HOST