July 4, 2026, 1:19 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Reporter Name

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির নেতার হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মধুপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।সোমবার (২২মে)সন্ধায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিলটি মধুপুর শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে কাজী হাসপাতালের সামনে প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সফি উদ্দিন মনি, অরণখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান তালুকদার প্রমুখ।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তার সহ তার কঠোর শাস্তির দাবী করেন।মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো.ছরোয়ার আলম খান আবু বলেন,আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের দুখী মানুষের আশা ভরসার এক মাত্র ঠিকানা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST