October 23, 2026, 12:30 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস ২০২৫- ২০২৬ অর্থবছরে সরকারি রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এক অর্থবছরে বিভিন্ন খাত থেকে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় করে দৃষ্টান্ত স্থাপন করেছে অফিসটি।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা-এর নেতৃত্বে ভূমি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল কার্যক্রম জোরদার করায় রাজস্ব আদায়ে এ ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।

খাতভিত্তিক রাজস্ব আদায়ের মধ্যে ভূমি উন্নয়ন কর থেকে আদায় হয়েছে ১৩ কোটি ৭ লাখ ২৮ হাজার ৪৬২ টাকা। অনলাইনে নামজারি (মিউটেশন) ফি থেকে আদায় হয়েছে ২ কোটি ৬২ লাখ ৯ হাজার ১৭০ টাকা। এছাড়া মিউটেশন নবায়ন বাবদ আদায় হয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৫৬ টাকা, ডিপি লিজ মানি থেকে ৫ লাখ ১ হাজার ৯৬৪ টাকা এবং মোবাইল কোর্টের মাধ্যমে আদায় হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা গণমাধ্যমকে বলেন, “সরকারি রাজস্ব আদায়ে জনগণের আন্তরিক সহযোগিতা ও সচেতনতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি ও উন্নত ভূমি ব্যবস্থাপনায় আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “ভূমি সংক্রান্ত সকল সেবা দ্রুত, সহজ এবং হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল সেবার প্রসার ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।”

এদিকে, এ সাফল্যের জন্য ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে উপজেলার সকল ভূমির মালিক, সেবাগ্রহীতা এবং সংশ্লিষ্ট অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও রাজস্ব আদায় বৃদ্ধি এবং আধুনিক, জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলতে কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।



Our Like Page
Developed by: BD IT HOST