July 14, 2026, 4:12 pm
শিরোনামঃ
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত বাসস লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ” আইডি-পাসওয়ার্ডের ‘ডিজিটাল তালা’: শরণখোলায় দুই ইউনিয়নে ২ মাস ধরে নাগরিক সেবা বন্ধ, চরম দুর্ভোগ নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে মাদকসহ হবিগঞ্জ এর চুনারুঘাট থেকে গ্ৰেফতার সরকারি কর্মকর্তাদের জন্য আসছে যে দুঃসংবাদ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বাকলিয়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে দিন দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রীর জন্মদিনে লক্ষ্মীপুর পৌরসভা মেয়রের বর্ণাঢ্য আয়োজন

Reporter Name

নূর মোহাম্মদঃ

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়,

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগে বুধবার দুপুরে মেয়রের জনতার ঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু,

সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য জীবনীর উপর আলোকপাত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST